ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও কল চালু রেখে জীবন দিলেন কলেজছাত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৪ অক্টোবর ২০২৩
ভিডিও কল চালু রেখে জীবন দিলেন কলেজছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ভিডিও কল চালু রেখে বিলকিস আক্তার নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার। মৃত বিলকিস মানিকগঞ্জের ঘিওর উপজেলা সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

ঐ বাড়ির মালিক মো. সুমন হোসেন বলেন, ১০ বছর ধরে আমার বাড়িতে ভাড়া থাকতেন বিলকিস ও তার মা। এই বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়ে প্রবাসে যান বিলকিসের মা। বর্তমানে তিনি প্রবাসেই রয়েছেন। চার বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সঙ্গে বিলকিসের বিয়ে হয়। তার মা বিদেশে গেলেও ঘর ছাড়েননি। প্রতি মাসেই তিনি আমাকে ভাড়া দিতেন। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এই ভাড়া বাড়িতে আসেন বিলকিস। এখান থেকেই পরীক্ষা দিয়েছেন। ১০ থেকে ১৫ দিন আগে তার স্বামীর বাড়ির পরিবারের লোকজন তাকে নিতে এসেছিলেন। তখন তিনি আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেন এবং বিয়ে বিচ্ছেদের কথাও বলেন।

Advertisement

ওসি আব্দুর রউফ সরকার জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় বিলকিস ঘরের ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে যখন লাশ উদ্ধার করা হয় তখন তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। তার মোবাইল ফোন পুলিশ হেফাজতে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!