ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২৯ আগস্ট ২০২৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে কলেজে যাওয়ার পথে সুর্বণা রিজমি রিহান নামের এক কলেজছাত্রীকে ইট, রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন বখাটেরা।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কলেজ সড়কের আদর্শ সামাদ স্কুল সংলগ্ন দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী রিজমি রিহানকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাইশমারা এলাকার প্রবাসী মুরাদ হোসেনের মেয়ে।

Advertisement

অভিযুক্ত রিয়ান দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী সড়কের প্রবাসী শামীমের ছেলে।

কলেজছাত্রী রিজমির মা সুমি জানান, প্রায় ৭ মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে তার মেয়ে রিজমিকে বখাটে রিহান উত্ত্যক্ত করতেন। এর মধ্যে রিহান তাকে প্রেমের প্রস্তাবও দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্ব থেকে ওত পেতে থাকে দুপুরে বখাটে রিয়ান ও তার সহপাঠী দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্ররা ঐ ছাত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

এ ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!