ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৯ আগস্ট ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউলকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।

পুলিশ সুপার ফারজানা হক জানান, ২০২০ সালে গোপালগঞ্জ কোর্টে রেজাউলের নামে নারী ও শিশু নির্যাতন মামলা হয়। ঐ মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রায়ের পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!