সোমবার রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলী গ্রামের আমবাগান এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জাহাঙ্গীর আলম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শেরপুর থেকে দুর্গাপুরের শিমুলতলী এলাকার বালু ব্যবসায়ী মো. শিমুল মিয়ার ট্রাক চালাতে যান জাহাঙ্গীর। এ সময় গোসলের কথা বলে তিনি পুকুরের দিকে যান। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত হলেও জাহাঙ্গীর ফিরে আসেননি। পরে সহকর্মী আলামিন ও ট্রাকমালিক শিমুল মিয়াসহ অন্যান্য লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে তারা পুকুরের কাছে গিয়ে দেখেন, গাছ তলায় জামা-কাপড় ও সাবান পড়ে রয়েছে। পরে পুকুরে নেমে তল্লাশি করে পানির নিচ থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
দুর্গাপুর থানার এসআই শফিউল আলম জানান, জাহাঙ্গীরের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।