রোববার দুপুরে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাও গ্রাম এ ঘটনা ঘটে। মৃত জিসান দক্ষিণ চারিগাও গ্রামের সম্রাট মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল শিশু জিসান ও মাহিন। একপর্যায় জিসান পানিতে পড়ে গেলে মাহিন তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাকে তুলতে গিয়ে মাহিনও পানিতে পড়ে। এ সময়ে স্থানীয় এক নারী পুকুরে গোসল করতে গিয়ে ঐ শিশুদের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আর আহত আরেক শিশু মাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদ্দাম হোসাইন জানান, দুই শিশুর মধ্যে একজন মারা গেছে। অপর শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।