বৃহস্পতিবার দুপুরে পৃথক স্থানে ডুবে তাদের মৃত্যু হয়। মৃতরা হলো- চিরিরন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের মাছুয়া পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদি হাসান (১৪) এবং ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ঘাটপাড়া গ্রামের আইনুল ইসলামের ছেলে হাসু মিয়া (১২)।
মেহেদি হাসান অষ্টম শ্রেণিতে এবং হাসু মিয়া চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুপুরে বাড়ির পাশের পুকুরে মেহেদি হাসানের মৃত্যু হয়। এছাড়া হাসু মিয়া বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে মারা যায়।
.png)
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান পানিতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।