ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৩
কেন্দুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর
ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে নাবির নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু নাবির ওই গ্রামের হাসেম ভূঁইয়ার সন্তান।  

এলাকাবাসী জানায়, শিশু  নাবির সকালে বাড়ির সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে বাড়ির সামনে নিজেদের পুকুরে ভাসছে নাবির। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

কান্দিঊড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল বলেন তারাকান্দিয়া গ্রামের মো. হাসেম ভুইয়ার  শিশু সন্তান নাবির সোমবার সকাল ৮ টার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছে  যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক। 

কেন্দুয়া থানার এসআই ইমরান হুসেন জানান, উপজেলার তারাকান্দিয়া গ্রামের শিশু নাবির সবার অগোচরে  পুকুরের পানিতে ডুবে মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপার কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!