ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারী ইউপি সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার ২৬

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারী ইউপি সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার ২৬
সেন্টমার্টিন -ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে সাগরে স্পিডবোট ডুবে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান। 

মৃত ফিরোজা খাতুন (৬০) সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। তিনি সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য ছিলেন।

Advertisement

সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈমুর রহমান বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় হাসপাতালে আনা ফিরোজা খাতুন নামে এক নারীকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর ৯ বছরের এক কিশোরী এবং ৩৫ বছর বয়সী এক নারীকে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের বাসিন্দা ও পর্যটক নিয়ে একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে আসার পথে বিকেল ৩টার দিকে বঙ্গোপসাগরের ‘গরা’ নামক স্থানে হঠাৎ বৈরি আবহাওয়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড ও স্পিডবোট সমিতির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেককে উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপের হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!