ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে জোয়ারে ভেসে এলো অর্ধগলিত দুই মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ১১ আগস্ট ২০২৩
সেন্টমার্টিনে জোয়ারে ভেসে এলো অর্ধগলিত দুই মরদেহ
ফাইল ফটো

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সৈয়দ জুবায়ের। 

Advertisement

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুটি মরদেহ ভেসে আসে। তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!