এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্বজোন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান।
তিনি বলেন, মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশে পাচারের খবর পাই। ঐ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ঐ এলাকায় অভিযান চালান।
.png)
অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৭টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫১ বোতল বিদেশি গ্রেন্ড রয়েল মদ ও ২৮৪ ক্যান আন্দামান বিয়ার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আইস, বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান ঐ কর্মকর্তা।