কুশল বিনিময়ের পর ঈদের পরিকল্পনা সম্বন্ধে জানতে চাইলে সুনেরাহ বললেন, ঈদ নিয়ে আলাদা পরিকল্পনা করিনি। প্রমোশনের শিডিউল থাকলে সেখানে সময় দিতে হবে। বিভিন্ন সিনেমাহলে যেতে হবে। এ ছাড়া সময় পেলে ঈদের পরদিন কক্সবাজার চলে যাব। এবার মা– কে নিয়ে যেতে পারি।
গতবছর কোরবানির ঈদ দেশের বাইরে কাটিয়েছেন সুনেরাহ। বাবা– কে বলে খাসি কোরবানি দিয়েছিলেন। এবার তিনি গরু কোরবানি দিচ্ছেন। সুনেরাহ বলেন, কোরবানি নিয়ে মজার একটা ঘটনা মনে পড়লো। এর আগে খাসি কোরবানি দিয়েছিলাম। বাবাকে বললাম, আমি তো খাসি খাই না। তুমি কোরবানি দিয়ে সবাইকে মাংশ বিতরণ করে দিও। তখন বাবা বললো নিজে খাওয়ার জন্য কোরবানি দিতে হয় না। এখন ব্যাপারটা বুঝেছি। অবশ্য এবার গরু কোরবানি দিচ্ছি। বাবা এরই মধ্যে বাড়িতে চলে গেছেন।
.png)
ঈদের রান্না বিষয়ে জানতে চাইলে সুনেরাহ বললেন, আগে মানুষের প্রশংসা শোনার জন্য রান্না করতাম। এখন রান্না করা হয় না।
ঈদের দিনের সাজ প্রসঙ্গে সুনেরাহ বলেন, আমি বেশি সাজি না। সাধারণ সাজে থাকতেই পছন্দ করি। ঈদেও তাই হয়। আর শাড়ি পরতে পছন্দ করি। সালোয়ার– কামিজ ঠিকমতো পরা হয় না।
সুনেরাহ জানালেন, সারা বছর ব্যস্ত সময় কাটে। তাই ঈদের সময়টা তিনি বাবা– মা’কে দিতে চান। বন্ধুদের সঙ্গে ঘোরাও তার হয়ে ওঠে না।
উল্লেখ্য, তানিম রহমান অংশু পরিচালিত “ন’ডরাই” সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে সুনেরাহ’র। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।