ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় ৩ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ২১ জুন ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় ৩ রোহিঙ্গার যাবজ্জীবন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় তিন রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লকের মো. কামাল হোসেন, ১১ নম্বর ক্যাম্পের সি-১৫ ব্লকের মো. ইসমাইল এবং একই ক্যাম্পের সি-১৩ ব্লকের মো. শাকের।

মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

আদালদের পিপি ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে টেকনাফ থেকে মাদকের চালান আসার খবর পেয়ে র‍্যাবের একটি দল কক্সবাজার শহরতলীর বড়ছড়া এলাকার সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে একটি অটোরিকশাকে থামার নির্দেশ দেওয়া হয়। ঐ সময় অটোরিকশার পাঁচ যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে এক লাখ ৩৮ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে র‍্যাব।

আদালত ২০২২ সালের ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!