ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ৯ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ১৮ জুন ২০২৩
উখিয়ায় ৯ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব ও এপিবিএন। শুক্রবার ও শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলো- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক, আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম, ক্যাম্প-১০ এলাকার শাবত আলীর ছেলে জিয়াবুল, শামসুল আলমের ছেলে ওমর ফয়সাল, সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াস, দিল মোহাম্মদের ছেলে হাফিজ, মৃত আবুল কাদেরের ছেলে মো. জুবায়ের, মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিক সালাম ও মৃত সিদ্দিকের ছেলে মো. আয়াজ।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!