আটককৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক ও ক্যাম্প-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার বিকেলে ক্যাম্পের কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহের সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহ করতো বলে স্বীকার করেছে। আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)