ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ৮ মে ২০২৩
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা আবুল কালাম

কক্সবাজারের উখিয়া উপজেলায় ৮০ হাজার ইয়াবাসহ আবুল কালাম নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। 

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা আবুল কালাম কুতুপালংয়ের হোসাইন আহাম্মদের ছেলে।  

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুতুপালং পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টার সময় রোহিঙ্গা আবুল কালামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!