ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে ৫১ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৭ এপ্রিল ২০২৩
বান্দরবানে ৫১ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

বান্দরবানের লামায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার লামা উপজলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলীকদম থেকে যাত্রীবাহী একটি বাসে ২১ রোহিঙ্গা চকরিয়া উপজেলা ও চকরিয়া থেকে ৩০ জন জিপ গাড়িতে আলীকদম উপজেলায় যাচ্ছিলেন। এ সময় সড়কের ইয়াংছা চেকপোস্টে কর্মরত পুলিশের ইনচার্জ এসআই আবুল হাসেম মির্জার নেতৃত্বে উভয় গাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে দুই গাড়িতে থাকা ৫১ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানান।

Advertisement

এ বিষয়ে ইয়াংছা চেকপোস্টের ইনচার্জ (এসআই) আবুল হাসেম মির্জা বলেন, আটককৃত রোহিঙ্গাদের বাসযোগে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

যৌথ তল্লাশিতে রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!