ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ শিশু অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৬ এপ্রিল ২০২৩
পাঁচ শিশু অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে পাঁচ শিশুকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে তাদের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।

মঙ্গলবার নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭ থেকে ৮ জন রোহিঙ্গা সন্ত্রাসী পাঁচ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে।

Advertisement

অপহৃতরা হলো- টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল, মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল, উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত, বি-ব্লকের মো. রফিকের ছেলে ওসমান এবং ডি-ব্লকের মাহাত আমিনের ছেলে নূর কামাল।

১৬ এপিবিএন এর পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ঐ শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘোরাঘুরি করছিল। এ সময় ন্যাচার পার্ক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!