ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ১৬ এপ্রিল ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সাব মাঝি নিহত
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী নামে এক সাব মাঝি নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত রওশন আলী ক্যাম্প-১৩ নম্বর শিবিরের ব্লক ই/২ এর সাব মাঝি ও ঐ শিবিরের জালাল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

Advertisement

তিনি জানান, বিকেলে শিবিরে গিয়ে রওশন আলীকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে ক্যাম্পে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!