ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৩ এপ্রিল ২০২৩
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। নিহত যুবক মোচনী নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সংশ্লিষ্ট নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মাঝি নুরুল আবছার জানান, আরসা সন্ত্রাসীরা হাসিমুল্লাহকে টার্গেট করে হত্যা করেছে। কারণ, এর আগে আরসার পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি হাসিমুল্লাহ ক্যাম্প ইনচার্জকে অবহিত করেছিলেন।

Advertisement

জানা গেছে, রোববার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা স্টেশনের উত্তর পাশে ঈদগাহ মাঠ সংলগ্ন লবণের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ রক্তাক্ত ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এরইমধ্যে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!