ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭, ১৭ এপ্রিল ২০২৩
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী খাইরুল আমিন

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও কার্তুজসহ তালিকাভুক্ত এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত খাইরুল আমিন (২০)  পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয় শিবিরের জি-৫ ব্লকের ভাড়া বাসার সামনে থেকে খাইরুলকে গ্রেফতার করা হয়। তিনি ঐ আশ্রয় শিবির এইচ ব্লকের ৬৪৮ নম্বর শেডের বাসিন্দা মোহাম্মদ কামালের ছেলে।

Advertisement

এপিবিএন জানিয়েছে, খাইরুল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মাদক ব্যবসা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবহার করে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

১৬ এপিবিএনের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। ঐ সময় খাইরুল আমিনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি ছুরি পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানে এপিবিএনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করে পুলিশে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!