শনিবার দুপুরে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার বিকেলে কক্সবাজার সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
.png)
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি, একটি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আরসার কাছে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়েছে।