সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই ক্যাম্পের মোহাম্মদ জলিলের ছেলে হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান, আমির হাকিমের ছেলে নুর ইসলাম এবং সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের। তাদের মধ্যে হাফিজ উল্লাহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় আরসা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান এবং তার দুই সহযোগী নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
.png)