আটককৃত রোহিঙ্গারা হলেন- ক্যাম্প-২ এর বি-ডাব্লিউ ব্লকের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের, ক্যাম্প-৬ এর ডি-৮ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নুর মোহাম্মদ, ক্যাম্প-৫ এর ডি-৮ ব্লকের জোবায়ের আহমদের মেয়ে মোসা বিবি ও মৃত সালেহ আহমদের স্ত্রী জামিলা বেগম।
এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, চারটি ওয়াকিটকি, পাঁচটি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়।
.png)
১৪ এপিবিএন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিআইজি জামিল হাসান।
তিনি জানান, রাতে এপিবিএনের কাছে খবর আসে ক্যাম্প-৭ এ রোহিঙ্গা সন্ত্রাসী ছমি উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে। সংবাদ পেয়ে ক্যাম্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে টহল জোরদার করা হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত হলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে চার রোহিঙ্গাকে আটক করা হয়।