ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ২৮ মে ২০২৩
টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
আটককৃতরা রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক ২৭ এর মৃত ইসলামের ছেলে আইয়ুব, একই ক্যাম্পের খায়রুল বশরের স্ত্রী সমিরা খাতুন ও বেবী আক্তার। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান বলেন, গত ২৬ মে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র‌্যাব-১৫ ও সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। 

Advertisement

তিনি বলেন, এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই নারীসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা ও ৩৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে তারা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, আটককৃত রোহিঙ্গাদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!