মঙ্গলবার ভোরে সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মো. নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
.png)
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাহখাল দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপি থেকে দুটি টহলদল ঐ স্থানে অবস্থান নেয় এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে। টহলদল তিন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে জিন্নাহ খালের দিকে আসতে দেখে। এ সময় নৌ টহলদল রোহিঙ্গা মো. নুরুন্নবীকে আটক করে। এ সময় অপর দুইজন নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান।
পরে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতন থেকে কালো পলিব্যাগে মোড়ানো ৩ কেজি ১৬১ গ্রাম আইস উদ্ধার করে। অবৈধ মাদক পাচারের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত আইস ও কাঠের নৌকাসহ আটক রোহিঙ্গা মো. নুরুন্নবীর বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।