ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ১৯ জুন ২০২৩
কক্সবাজারে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার ভোরে উখিয়া ও টেকনাফের তিনটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- টেকনাফের শালবন ক্যাম্পের মোহাম্মদ সলিম, উখিয়া ক্যাম্প ১৯-এর বাসিন্দা সোনা মিয়া, করিম উল্লাহ, জানে আলম ও মো. সলিম।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, রোববার ভোরে ১৯ ও ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ হত্যা মামলা রয়েছে। পরে থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ড. হাসান বারী জানান, গোপন খবরে জানা গেছে, টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে কিছু লোক অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন খবরে রোববার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা মোহাম্মদ সলিমকে গ্রেফতার করে এপিবিএন। এ সময় তার কাছে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। রোহিঙ্গা সেলিমের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্রসসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!