ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে খেলতেই পুকুরে ডুবে মরল ছোট্ট রিয়াঙ্কা-বাপ্পি 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৩
খেলতে খেলতেই পুকুরে ডুবে মরল ছোট্ট রিয়াঙ্কা-বাপ্পি 
ফাইল ফটো

বরিশালের উজিরপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- মুন্সির তাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের পাঁচ বছরের ছেলে রিয়াঙ্কা হালদার ও একই গ্রামের বিবেক বিশ্বাসের পাঁচ বছরের ছেলে বাপ্পি বিশ্বাস। 

জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল রিয়াঙ্কা হালদার ও বাপ্পি বিশ্বাস। একপর্যায়ে তারা দুজনে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন একই দিন সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালান। এ সময় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান  বলেন, কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!