ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৩
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা জুনায়েদ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জুনায়েদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন ১৪- আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা জুনায়েদ ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকের আব্দুর রহমানের ছেলে।

১৪-এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকে অভিযান চালিয়ে রোহিঙ্গা মোহাম্মদ জুনায়েদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, সাতটি রিভলবারের গুলি, চারটি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ার রাইফেলের গুলি, ১৯টি রাইফেল গুলির খোসা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!