বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম একই এলাকার মফিজ উল্যার ছেলে।
জানা যায়, বিকেলে ইব্রাহিম তার বাবার সঙ্গে বাজারে আসে। সেখানে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এদিক থেকে অন্যদিকে দৌড়ে যেতে চায়। এ সময় দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা ধাক্কা দেয়। স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর হাসপাতালের চিকিৎসক আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।