বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম। আরেক জনের পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পুশকনী এলাকায় ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।