ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘটায় ৭৮ ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আটক করা হয়। 

আটক আল আমিন পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা বাজার এলাকার মো. সোহরাব পহলানের ছেলে।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল বলেন, ইয়াবা পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৮ ইয়াবাসহ আল আমিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!