ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২৬ জুলাই ২০২৩
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আমির হোসেন একই এলাকার আবদুল মন্নান গাজীর ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরে মঙ্গলবার রাতে নির্ধারিত জায়গায় অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন আমির। বুধবার সকালে ঐ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!