ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:০৫, ১ সেপ্টেম্বর ২০২৩
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় টেবিল ফ্যানের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালতী রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। মৃত মালতী রানী একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংড়াবুনিয়া এলাকার সুখরঞ্জের স্ত্রী।

জানা গেছে, দুপুরে মালতী রানী তাদের বাড়িতে শিলপাটায় পিঠা তৈরির জন্য চাল গুঁড়া করছিলেন। এ সময় তার পাশে একটি ফ্যান চলছিল। ঐ ফ্যানের তার মালতী রানীর পায়ে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার স্বামী বাজার থেকে বাড়িতে এসে মালতী রানীকে ঘরের মধ্যে নিথর হয়ে পড়ে থাকতে দেখেন।

Advertisement

পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!