ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৩১ আগস্ট ২০২৩
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুলাল সরদার একই গ্রামের বাসিন্দা। 

জানা যায়, দুলাল সরদার সকালে বাড়ির পাশে আমনের বীজতলায় পানি দিতে বিদ্যুৎচালিত সেচ পাম্প বসান। পাম্পে সংযোগ দেওয়ার পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা দুলালকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করা হয়। সন্দেহজনক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!