রোববার বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে এ ঘটনা ঘটে। মৃত তুলা মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে এবং পলাশ টাঙ্গাইলের মধুপুর থানার জলচত্র গ্রামের শীতল মিয়ার ছেলে।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, ঐ দুই শ্রমিক পাঁচ বছর ধরে মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। রোববার বিকেলে বিদ্যুতের খুঁটি পরিষ্কারের সময় তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
.png)
নিমতলা আবাসন নামে হাউজিং কোম্পানির একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও ফোন রিসিভি করেননি। মোবাইলে বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।