ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৩১ আগস্ট ২০২৩
নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ছবিতে রিফাত হোসেন

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিফাত হোসেন (২১) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়তে এ ঘটনা ঘটে।

মৃত রিফাত হোসেন সোনাইমুড়ী পৌরসভা পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে ছোট ছিলেন রিফাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা দেখাশুনা শুরু করেন রিফাত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়তে কাজ করেন তিনি। রাতে অন্য ব্যবসায়ীদের ন্যায় নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। দোকানের দুটি সার্টার (জাপ) নামানোর পর অপর একটি নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করেন তিনি। বিষয়টি টের পেয়ে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে বিদ্যুতের লাইন বন্ধ করলে মাটিতে লুটিয়ে পড়েন রিফাত।

Advertisement

পরে স্থানীয় লোকজন আহত রিফাতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে রিফাতকে।

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!