শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয় ৩টি প্রতিষ্ঠানকে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, সরকার কর্তৃক নির্ধারিত দামে আলু বিক্রয় না করা, ক্রেতাদের ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা আপডেট না করার কারণে তিনটি আলুর আড়তের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এরমধ্যে মেসার্স মদিনা বাণিজ্যালয়কে ৫ হাজার, মেসার্স একতা বাণিজ্যালয়কে ৫ হাজার ও মেসার্স শাহীন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি টিম।
দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।