ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নকল পণ্য উৎপাদনে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
নকল পণ্য উৎপাদনে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

নকল পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার কেরাণীগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান গণমাধ্যমে এ তথ্য জানান। 

জানা গেছে, ঢাকার কেরাণীগঞ্জের ঐ প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রি করছিল। এরপর ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে সিনিয়র এএসপি এম ফখরুল হাসান বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-১০ এর সমন্বয়ে এক আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১১ প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!