ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নকল পণ্য বাজারজাত করায় ৭ প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ২ আগস্ট ২০২৩
নকল পণ্য বাজারজাত করায় ৭ প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা 
ফাইল ফটো

ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এম ফকরুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলে।

Advertisement

এএসপি ফকরুল হাসান জানান, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে  ২ লাখ টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে  ৫ লাখ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে  ১ লাখ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ লাখ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!