ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসলে নেমে প্রাণ গেল লিজার, নিখোঁজ নাঈমা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
নদীতে গোসলে নেমে প্রাণ গেল লিজার, নিখোঁজ নাঈমা 
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে লিজা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নাঈমা খাতুন নামে আরো এক স্কুলছাত্রী। 

বুধবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে। মৃত লিজা খাতুন ছত্রাজিতপুর-খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। নিখোঁজ নাঈমা শিক্ষার্থী বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে। তারা ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ছত্রাজিতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম বলেন, সকাল ১১টিার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা-নাঈমাসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও পানিতে ডুবে যায় লিজা ও নাঈমা। পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরীদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে। তবে মেলেনি নাঈমার মরদেহ।

Advertisement

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী জানান, পাগলা নদীতে নিখোঁজ নাঈমার সন্ধানে উদ্ধার অভিযান কাজ চলছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, কোনো অভিযোগ না থাকায় লিজার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!