সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে। মৃত হুজায়ফা ঐ এলাকায় সুরুজ মুন্সী ছেলে এবং হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।
জানা যায়, দুপুরে ঐ মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকার সাত থেকে আটজন শিশু গোসল করতে যায়। এসময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়। একপর্যায়ে হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়। পরে স্থানীয়রা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নেনে। সেখান থেকে প্রায় আধাঘণ্টা পর হামীমকেও মুমূর্ষু অবস্থা উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
.png)
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।