নিহত রওশন আরা খাতুন উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আইয়ুব আলী মাস্টারের স্ত্রী।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাতি স্বপন মোটরসাইকেলযোগে নানি রওশন আরাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কেসমতপুর-সুবলপুর গ্রামে বেকের মোড়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নানি পেছন থেকে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
.png)
মুত্যুর সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থালে ছুটে যান দামুড়হুদা মডেল থানার আওতাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রওশন আরা মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্থান্তর করা হয়েছে।