সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাউশগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইমা পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বেলখুরিয়া গ্রামের মোজাম মিয়ার মেয়ে।
এ বিষয়ে হাকিমপুর থানার ওসি আবু ছাঁয়েম মিয়া জানান, সকালে নাইমা তার বড় ভাই মনিরুজ্জামানের মোটরসাইকেলে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পাইশগাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাইমা ও তার ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাইমাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের চালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।