ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাস-ট্রাক্টর সংঘর্ষ, যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ৬ আগস্ট ২০২৩
বরিশালে বাস-ট্রাক্টর সংঘর্ষ, যুবক নিহত
দুর্ঘটনাকবলিত বাস

বরিশালের গৌরনদীতে বাস ও বালুবোঝাই ট্রাক্টরের সংঘর্ষে আব্দুর রহমান সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী।

শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা-ভুরঘাটা মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ কুমিল্লার লাকসাম উপজেলার নারীদিয়া গ্রামের আবুল কালামের ছেলে। 

স্থানীয়রা জানান, বালুবোঝাই ট্রাক্টরটি গৌরনদীর দিকে যাচ্ছিল। পথে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী সোহাগ। এ সময় আহত হন নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী। এর মধ্যে গুরুতর আহত এক নারীকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটির সামনের অংশ।  

Advertisement

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!