নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে সান্তাহারের দিক থেকে আসা লাইটবিহীন একটি বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।