ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৩ জুলাই ২০২৩
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইরের শায়েস্তা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।  এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।  নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।  দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।  আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

অপরদিকে, সকাল ৮টার দিকে সিংগাইরের শায়েস্তা ইউপির তালতলা এলাকায় মালবাহী পিকআপ খাদে পড়ে হৃদয় নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। পিকআপে থাকা আরো চারজন শ্রমিক গুরুতর আহত হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুর্ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ও সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!