শনিবার দুপুরে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে ঘটনা ঘটে। মৃত রাইসা মনি (৫) এবং মাইসা মনি (৪) একই এলাকার সাইফুল্লাহ’র মেয়ে।
জানা যায়, রাইসা এবং মাইসাকে শনিবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পেয়ে এলাকায় মাইকিং করেন। এতেও তাদের সন্ধান মেলেনি। পরে দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে তাদের নিথর দেহ ভেসে ওঠে। রাইসা এবং মাইসাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।