মঙ্গলবার রাত ৩টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নূপুর কর্মকার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর এলাকার কর্মকার বাড়ির কুন্তল কর্মকারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিজের বাড়ির উঠানে মোবাইল ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিল নূপুর। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।