পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার বাড়ি বেড়াতে এসে লামিয়া বুধবার রাতে বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হলে সাপ ছোবল দেয়। পরে তিনি অচেতন হলে রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত লামিয়া খানম (২১) কালকিনি পৌর ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া মো. লোকমান হাওলাদারে বড় মেয়ে। তার স্বামীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। তার স্বামী সৌদি প্রবাসী বেল্লাল শেখ। তাদের ঘরে ৩ বছরের একটি কন্যা সন্তান আছে।
.png)
নিহতের বাবা লোকমান হাওলাদার বলেন, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ছে। আমার মেয়েকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে পারলে এমন ঘটনা ঘটতো না।