ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৭ আগস্ট ২০২৩
গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাশেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে এক প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে গৃহবধূ রাশেদার পায়ে কামড় দেয় বিষধর সাপ। বিষয়টি গুরুত্ব না দিয়ে শুয়ে পড়েন তিনি। প্রায় একঘণ্টা পর বিষের তীব্রতা বেড়ে গেলে চিৎকার শুরু করেন রাশেদা বেগম।

স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক জানান তাকে সাপে কামড় দিয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান রাশেদা।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম প্রধান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!